মালদায় কংগ্রেস ছেড়ে শতাধিক নেতাকর্মীর তৃণমূলে যোগ - The News Lion

মালদায় কংগ্রেস ছেড়ে শতাধিক নেতাকর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;    হবিবপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসে ভাঙ্গন। এবারে হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত কানতুরকা গ্রাম পঞ্চায়েতের কয়েকজন কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য সহ একশোরও বেশি দলীয় কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। সোমবার সকালে কানতুরকা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানতুর্কা অঞ্চলের তৃণমূল সভাপতি  সুভাষ কুমার জোয়ারদার, সম্পাদক নিরেন বর্মন,  হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য  প্রেমনাথ চৌধুরী, কানতুর্কা  গ্রাম পঞ্চায়েতের প্রধান  রবিলাল হাঁসদা প্রমুখ। 


স্থানীয় তৃণমুল সূত্রে জানা গিয়েছে, এদিন কংগ্রেস দল ছেড়ে আসা   কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা কমলি বাস্কে এবং ওই বুথের প্রাক্তন কংগ্রেসের সদস্য রবি হাাঁসদা,শ্যামল টুডু সহ ১০০'র বেশি কংগ্রেস কর্মী   তৃণমূলে যোগদান করলেন। কংগ্রেস ছেড়ে আসা নেতাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন কানতুর্কা তৃণমূল অঞ্চল কমিটির  উদ্যোগে যোগদান  কর্মসূচী অনুষ্ঠিত হয় । যার নেতৃত্বে ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির তৃনমূলের সদস্য প্রেমনাথ চৌধুরী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী এলাকায় উন্নয়নের জোয়ার দেখেই স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সহ দলীয় কর্মীরা তৃণমূলে যোগদান দিয়েছেন। তাদেরকে আমরা দলে স্বাগত জানিয়েছি।


 এবং প্রত্যেকের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দিয়েছি। এদিন কংগ্রেস ছেড়ে আসা গ্রাম পঞ্চায়েতের সদস্য কমলি বাস্কে জানিয়েছেন , তাঁরা দীর্ঘদিন ধরেই কংগ্রেস দল করতেন । কিন্তু দল থেকে কোনরকম জেলা নেতৃত্বে সহযোগিতা পাচ্ছিলেন না । বিগত দিনে এলাকায় মানুষের সমস্যার সমাধানের ক্ষেত্রে দলের জেলা নেতৃত্ব এবং দক্ষিণ মালদার সংসদ আবু হোসেন খান চৌধুরী এলাকায় আসেন নি । কোনরকম ভাবে তাদের মর্যাদা দেওয়া হচ্ছিল না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসীদের জন্য যে ভাবে উন্নয়ন  করছেন, সেদিকে লক্ষ্য রেখেই তারা এদিন তৃনমূলে যোগদান করেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.